Sunday, December 2, 2018

প্রার্থী-বাতিল-৭৮৬-বৈধ-প্রার্থী-২২৭৯

প্রার্থী বাতিল ৭৮৬,  বৈধ প্রার্থী ২২৭৯ - সংগৃহীত

দু’হাজার ২৭৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হলেও ৭৮৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটাণিং কর্মকর্তারা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩ হাজার ৬৫ জন ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করেন গত ২৮ডিসেম্বর। আর রোববার যাচাই-বাছাই প্রক্রিয়াতে বিরাট ও রেকর্ড সংখ্যক ব্যক্তির মনোনয়নপত্র বাতিল করা হয় বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। 

বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা একে আলী আজম জানান, ঢাকা সিটির ১৫টি আসনে ৫২টি মনোনয়নপত্র বাতিল এবং ১৬১টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়। যেখানে ১৫টি সংসদীয় আসনে মোট ২১৩ জন প্রার্থীতার জন্য মনোনয়নপত্র দাখিল করেন।

তার দেয়া তথ্যানুযায়ী, ঢাকা-৪ আসনে মোট ১৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের তালিকায় নাম রয়েছে গণফোরাম প্রার্থী নজরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের নামও।

ঢাকা-৫ আসনে মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়াসহ তিন জনের মনোনয়নপত্র। এ আসনে একজনের মনোনয়ন স্থগিত হয়েছে।

ঢাকা-৬ আসনে ১৩ জনের মধ্য ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তবে বাতিল হয়ে গেছে ৩ জনের মনোনয়নপত্র।

ঢাকা-৭ আসনে মনোনয়নপত্র জমা দেয়া ১৯ জনের মধ্যে ১৪ জনের প্রার্থীতা বৈধ ঘোাষণা হয়েছে। বাতিল হয়েছে বিএনপির প্রার্থী দলটির সাবেক নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তারসহ ৪ জনের প্রার্থীতা।

ঢাকা-৮ আসনে মোট ২২ জন মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে বিএনপির মির্জা আব্বাস, মহাজোটে রাশেদ খান মেননসহ ১৪ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। বাতিল হয়েছে ৭ জনের।

ঢাকা-৯ আসনে মোট ১০ জন মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাকিদের প্রার্থীতা বৈধ ঘোষিত হয়েছে। এ আসনে ৮০টি মামলা নিয়ে নির্বাচনে লড়বেন বিএনপির অপর প্রার্থী হাবিবুর রশিদ।

ঢাকা-১০ আসনে মোট ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ঋণখেলাপীর অভিযোগে গণফোরাম প্রার্থী খন্দকার ফরিদুল আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়। আর এনবিআরে ৩ হাজার টাকা বকেয়া থাকায় জাতীয় পার্টি প্রার্থী হেলাল উদ্দিনের মনোনয়ন স্থগিত করা হয়।

ঢাকা-১১ আসনে ১১ জন তাদের মনোনয়ন দাখিল করলেও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়ার হলফনামায় ভুল থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়। বাকিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

ঢাকা-১২ আসনে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেন। তাদের সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ আসনে ২৬৭টি মামলা নিয়েও বৈধতা পেয়েছেন সাইফুল আলম নিরব এবং ৭২টি মামলা নিয়ে উতরে গেছেন আনোয়ারুজ্জামান। একইভাবে ঢাকা-১৩ আসনে মোট ১২ জন প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়

ঢাকা-১৪ আসনে মোট ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ঋণখেলাপী ও হলফনামায় ভুল তথ্য দেয়ার অভিযোগে বিএনপির প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিকসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে ১৪টি মামলা নিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বৈধতা পেয়েছেন বিএনপি নেতা মুন্সি বজলুল বাসিদ আনজু ও ৬টি মামলা নিয়ে আছেন বিএনপির আরেক নেতা সাবেক ফুটবলার আমিনুল হক।

ঢাকা-১৫ আসনে মোট ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ১৩ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। ঋণখেলাপীর অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী মুকুল আমিনসহ তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঢাকা-১৬ আসনে ১৯ জন মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে ঋণখেলাপী, হলফনামায় তথ্য ভুল থাকায় গণফোরামের প্রার্থী খন্দকার ফরিদুল আকবর, বিএনপির প্রার্থী একে মোয়াজ্জেম হোসেন, জাতীয় পার্টির প্রার্থী আমানত হোসেনসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঢাকা-১৭ আসনে মোট ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে ১৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বিএনপি প্রার্থী শওকত আজিজসহ ১১ জনের প্রার্থিতা বাতিল করা হয়। সংশোধনের জন্য ২ জনের প্রার্থীতা স্থগিত করা হয়।

ঢাকা-১৮ আসনে মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণ করা হয়।

ঢাকার ছয় জেলায় ১১৬টিই বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৩৬৩টি মনোনয়নপত্র। তবে এখানে দাখিল ৪৭৭টি মনোনয়নপত্র দাখিল করা হয়। ঢাকা অঞ্চলের মানিকগঞ্জ জেলার তিনটি আসনে মোট ২৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে আটজনের মনোননয়ন বাতিল ঘোষণা করা হয়। মুন্সিগঞ্জ জেলার তিনটি আসনে মোট ৩০জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ছয়জনের মনোননয়ন বাতিল করা হয়েছে।

ঢাকা জেলার ২০টি আসনে মোট ২৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৭১ জনের মনোননয়ন বাতিল হয়েছে। গাজীপুর জেলার পাঁচটি আসনে মোট ৪৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১০ জনের মনোননয়ন বাতিল ঘোষণা করা হয়।

নরসিংদী জেলার পাঁচটি আসনে মোট ৪৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে সাতজনের মনোননয়ন বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে মোট ৬১ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১৪ জনের মনোননয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।


(copy: daily nayadiganta)

Monday, November 26, 2018

বেগম জিয়াকে দিয়ে শুরু বিএনপির চূড়ান্ত মনোননয়ন


একাদশ সংসদ নির্বাচনে কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিন আসনে মনোনয়নের চিঠি হস্তান্তরের মধ্যে দিয়ে ধানের শীষের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়া শুরু করেছে বিএনপি। খালেদা জিয়া এবার মনোনয়ন নিয়েছেন ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন থেকে।
বিকালে গুলশান কার্যালয়ে মনোনয়নের চিঠি বিতরণের এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে দলের সব প্রার্থীদের চিঠি দেয়া হয়েছে। অন্যান্য বিভাগের অনেক প্রার্থীও চিঠি সংগ্রহ করেছেন। আজ সারাদিন চিঠি প্রদানের এ কাজ চলবে।
প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে- পুরনোদের প্রাধান্য দিয়েছে বিএনপি। এক্ষেত্রে ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিবেচনায় নেয়া হয়েছে। পাশাপাশি অধিকাংশ আসনেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে। বিকল্প প্রার্থীরা অধিকাংশই নতুন। কোন কারনে মূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেলে ‘ব্যাকআপ’ হিসেবে বিকল্প প্রার্থী রাখা হয়েছে বলে দলটির নীতি-নির্ধারকেরা জানিয়েছেন। কারাগারে কিংবা দেশের বাইরে থেকে দলের বেশ কিছু নেতা নির্বাচন করতে চাইলেও, তালিকা তৈরির ক্ষেত্রে বিএনপির হাইকমান্ড তাদের প্রতি তেমন আগ্রহ দেখায়নি।
মনোনয়ন পেলেন যারা :
রংপুর বিভাগ: পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ/ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-৩ জাহিদুল ইসলাম জাহিদ/, জয়পুরহাট-১ ফয়সাল আলীম/ ফজলুর রহমান, জয়পুরহাট-২ আবু ইউসুফ খলিলুর রহমান/ গোলাম মোস্তফা।
দিনাজপুর-১ মঞ্জুরুল ইসলাম/মামুনুর রশিদ, দিনাজপুর-২ সাদিক রিয়াজ পিনাক/বজলুর রশিদ, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম /ডা. মাজহারুল ইসলাম দোলন, দিনাজপুর-৪ হাফিজুর রহমান সরকার /আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ রেজয়ানুল হক ও জাকারিয়া বাচ্চু, দিনাজপুর-৬ লুৎফর রহমান/ শাহিন।
রংপুর ১: মোকারম হোসেন সুজন, রংপুর ২ : ওয়াহেদুজ্জামান মামুন/ মোহাম্মদ আলী, রংপুর-৩: রিটা রহমান/মোজাফফর আহমেদ, রংপুর-৪: এমদাদুল হক ভরসা, রংপুর-৫: সোলাইমান আলম/ ডা. মমতাজ, রংপুর-৬: সাইফুল ইসলাম।
গাইবান্ধা-১ খন্দকার জিয়াউল ইসলাম/মোজাহারুল ইসলাম, গাইবান্ধা-২ মাহমুদুন্নবী টিটুল/আহাদ আহমেদ, গাইবান্ধা-৩ ডা. মইনুল হাসান সাদিক, গাইবান্ধা-৪ ওবায়দুল হক/ফারুক আলম, গাইবান্ধা-৫ হাছান আলী/ ফারুক কবীর।
কুড়িগ্রাম-১: সাইফুর রহমান রানা/ শামীম, কুড়িগ্রাম-২ সোহেল ও আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩ তাসভীরুল ইসলাম / আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ মোখলেছুর রহমান/ আজিজুর রহমান, লালমনিরহাট-৩ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

রাজশাহী বিভাগ: রাজশাহী-১: ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী-২: মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩: মতিউর রহমান মন্টু, রাজশাহী-৪: শফিকুল হক মিলন, রাজশাহী-৫: আবু হেনা/ আবদুল গফুর, রাজশাহী-৬: নাদিম মোস্তফা/নজরুল মন্ডল, রাজশাহী-৭ : আবু সাঈদ চান।
সিরাজগঞ্জ -১ : কনক চাঁপা, সিরাজগঞ্জ-২ : ইকবাল হাসান মাহমুদ টুকু/রোমানা মাহমুদ, সিরাজগঞ্জ-৩: আব্দুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৫ : আমিরুল ইসলাম খান আলীম/ রাকীবুল করিম খান পাপ্পু, সিরাজগঞ্জহ-৬: ড. এম এ মোহিত।
নাটোর -১: তাইফুল ইসলাম টিপু/ অধ্যক্ষ কামরুন নাহার শিরীন, নাটোর-২ : রহুল কুদ্দুস তালুকদার দুলু, পাবনা-৫ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস।
নওগাঁ-১ সাদেক চৌধুরী/মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ : শামসুজ্জোহা / খাজা নাজিবুল্লাহ, নওগাঁ-৩ : রবিউল আলম বুলেট/আরেফিন সিদ্দিকী নওগাঁ-৪ : শামুসুল আলম প্রামাণিক ও ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ : জাহিদুল ইসলাম ধলু ও নাজমুল হক সনি, নওগা-৬ : আলমগীর কবীর/ রেজাউল ইসলাম রেজু।
চাঁপাইনবাবগঞ্জ-১ শাহজাহান মিয়া/ বেলাল বাকী ঈদ্রিসী, চাঁপাইনবাবগঞ্জ-২ আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আবদুল ওয়াদুদ/ হারুনুর রশিদ।
বরিশাল বিভাগ :  বরগুনা- ১ : মতিউর রহমান তালুকদার, নজরুল ইসলাম মোল্লা, বরগুনা-২ : খন্দকার মাহবুব হোসেন ও নুরুল ইসলাম মনি।
পটুয়াখালী- ১ : আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ : সুরাইয়া আখতার চৌধুরী, শহীদুল আলম তালুকদার, সালমা আলম, পটুয়াখালী-৩ গোলাম মাওলা রনি, হাসান মামুন, মো. শাহজাহান, পটুয়াখালী-৪ : এবিএম মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মুনির।
ভোলা-২ : হাফিজ ইব্রাহিম, রফিকুল ইসলাম মনি, ভোলা-৩ : হাফিজউদ্দিন আহমেদ, কামাল হোসেন, ভোলা-৪ : নাজিমউদ্দিন আলম, মো. নুরুল ইসলাম নয়ন।
বরিশাল ১ : জহিরউদ্দিন স্বপন, আবদুস সোবহান, বরিশাল-২ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু, শহিদুল হক জামাল, বরিশাল-৩ : জয়নুল আবেদীন, সেলিমা রহমান, বরিশাল-৪ : মেজবাহ উদ্দিন ফরহাদ, রাজীব আহসান, বরিশাল-৫: মজিবর রহমান সারোয়ার, এবাদুল হক চাঁন, বরিশাল-৬ : আবুল হোসেন, অধ্যক্ষ রশিদ খান।
ঝালকাঠি -১ : শাহজাহান ওমর, ঝালকাঠি-২ : রফিকুল হক জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেবা খান।
পিরোজপুর : পিরোজপুর-৩ : রুহুল আমিন দুলাল, শাহজাহান মিলন।
অন্যান্য বিভাগে যাদের প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে
চট্টগ্রাম : ফেনী-২ : জয়নাল আবেদীন ভিপি, নোয়াখালী-১ : ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২: জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩: মো. শাহজাহান, নোয়াখালী-৪ : বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৫: ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-৬: ফজলুল আজিম, লক্ষ্মীপুর-২: আবুল খায়ের ভুইয়া, লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর-৪: আশরাফ উদ্দিন নিজান।
ঢাকা বিভাগ: ঢাকা-২ : আমান উল্লাহ আমান, ঢাকা ৩ : গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ : সালাউদ্দিন আহমেদ, ঢাকা -৫ : নবীউল্লাহ নবী, ঢাকা-৬: আবুল বাশার, ঢাকা-৮ : মির্জা আব্বাস , ঢাকা-১৩: আব্দুস সালাম, নরসিংদী-১ খায়রুল কবীর, নরসিংদী-৩ সানাউল্লাহ মিয়া।
সিলেট বিভাগে : সিলেট-২ : তাহসিনা রুশদির লুনা, মৌলভীবাজার-২ সুলতান মো. মনসুর আহমেদ।
খুলনা বিভাগ : ঝিনাইদহ-১: আসাদুজ্জামান আসাদ/ আব্দুল ওহাব, ঝিনাইদহ-২ : এ্যাডভোকেট আব্দুল মজিদ/ এসএম মশিউর রহমান, ঝিনাইদহ-৩ : মেহেদী হাসান রনি/মনির খান, ঝিনাইদহ-৪ : সাইফুল ইসলাম ফিরোজ/শহিদুজ্জামান বেল্টু।